• ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

গোয়ালাবাজার ইউপির ৬নং ওয়ার্ডবাসীর পাশে দাঁড়াতে চান সাংবাদিক সিতু সূত্রধর

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২০
গোয়ালাবাজার ইউপির ৬নং ওয়ার্ডবাসীর পাশে দাঁড়াতে চান সাংবাদিক সিতু সূত্রধর

Manual3 Ad Code

ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী হতে চান ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও নোয়ারাই গ্রামের বাসিন্দা সাংবাদিক সিতু সূত্রধর।

Manual6 Ad Code

সূত্র অনুযায়ী আগামী বছরের মার্চেই শুরু হবে দেশব্যাপী ইউপি নির্বাচন। এরই ধারাবাহিকতায় আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে উপজেলার সর্বত্র এখন বইছে আগাম নির্বাচনী হাওয়া। উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য পদপ্রার্থী সাংবাদিক সিতু সুত্রধর চালিয়ে যাচ্ছেন প্রচারণা। ওয়ার্ডবাসীর দোয়া ও আন্তরিক ভালোবাসা কামনা করে ঘুরছেন সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ।

সিতু সূত্রধর জানান, মহামারী করোনাসহ সকল দূর্যোগময় সময়ে এলাকার নিপিড়িত বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ে ওর্য়াডের সর্বস্তরের বাসিন্দাদের সুবিধা নিশ্চিতে আমি আমার সাধ্যানুযায়ী কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৬নং ওয়ার্ডকে মডেল ওর্য়াডে রূপান্তরের মাধ্যমে সাধারণ মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে সাধারণ ভোটারদের আহব্বানে সদস্য পদপ্রার্থী হয়েছি। বিজয়ী হলে এলাকার সর্বশ্রেণির মুরব্বিয়ানদের পরামর্শে সাধারণ মানুষকে সেবা প্রদানসহ উন্নয়নমূলক কাজ করে যাবো।    প্রেস বিজ্ঞপ্তি

Manual3 Ad Code