• ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

sylhetsurma.com
প্রকাশিত মে ১২, ২০২৪
অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

Manual4 Ad Code

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন।

রোববার তিনি এ আহ্বান জানান।
এ সময় তিনি জিম্মিদের মুক্তি এবং অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সাহায্যেরও আহ্বান জানান।

গুতেরেস বলেন, আমি আমার আহ্বানের পুনরাবৃত্তি করছি, অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি, সমস্ত জিম্মিদের নিঃশর্ত মুক্তি এবং মানবিক সহায়তায় অবিলম্বে বৃদ্ধির জন্য বিশ্বের প্রতি আহ্বান।

Manual3 Ad Code

কুয়েতে একটি আন্তর্জাতিক দাতা সম্মেলনের ভিডিও ভাষণে গুতেরেস এসব কথা বলেন।

Manual3 Ad Code

রোববারও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত ছিল।

গুতেরেস বলেন, গাজার যুদ্ধ ভয়ংকর মানবিক দুর্ভোগ, ধ্বংসাত্মক জীবন, পরিবারগুলোকে ছিন্নভিন্ন করে এবং বিপুল সংখ্যক মানুষকে গৃহহীন, ক্ষুধার্ত করে তুলেছে।

ইন্টারন্যাশনাল ইসলামিক চ্যারিটেবল অর্গানাইজেশন (আইআইসিও) এবং জাতিসংঘের মানবিক সমন্বয় সংস্থা ওসিএইচএ আয়োজিত কুয়েতে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব এসব কথা বলেন।

এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের প্রস্তাব ব্যাপক সমর্থন নিয়ে পাস হয়েছে। ১৪৩টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে।

Manual8 Ad Code

আর্জেন্টিনাসহ নয়টি দেশ বিপক্ষে ভোট প্রদান করেন। ২৫টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল।

শুক্রবার (১০ মে) এ ভোটাভুটি হয়। জাতিসংঘের এ প্রস্তাব ফিলিস্তিনকে বিশ্বসংস্থাটিতে বাড়তি কিছু অধিকার দেবে। দেশটি বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য হিসেবে রয়েছে।

Manual5 Ad Code

ভোটের আগে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল, তাদের প্রতিনিধি সাধারণ পরিষদে প্রস্তাবের ফিলিস্তিনের বিরুদ্ধে ভোট দেবে। ভোটের আগে, জাতিসংঘে মার্কিন মিশনের মুখপাত্র নেট ইভানস বলেছিলেন, ফিলিস্তিনের সদস্য পদের প্রস্তাবে ওয়াশিংটন ‘না’ ভোট দেবে। অন্যান্য দেশগুলোকেও একই সিদ্ধান্ত নিতে উত্সাহিত করবে।

গত ১৮ এপ্রিল ফিলিস্তিনকে পূর্ণ সদস্য করার ব্যাপারে নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র।