• ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বাংলাদেশকে স্বাবলম্বী করতে ভূমিকা রেখেছিলেন সাইফুর রহমান: মৌলভীবাজারে রিজভী

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৫
বাংলাদেশকে স্বাবলম্বী করতে ভূমিকা রেখেছিলেন সাইফুর রহমান: মৌলভীবাজারে রিজভী

Manual5 Ad Code

প্রয়াত অর্থনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বাংলাদেশকে স্বাবলম্বী করতে ভূমিকা রেখেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, এম সাইফুর রহমান দেশের ভঙ্গুর অর্থনীতিকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন। দুর্ভিক্ষের দেশকে উৎপাদনশীল দেশে পরিণত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান সমাজকল্যাণ সমিতির উদ্যোগে এম সাইফুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

রিজভী বলেন, পদ্মাসেতু, ফ্লাইওভার ও মেগাপ্রকল্পের নামে বিদেশ থেকে ঋণ নিয়ে এসে সেই টাকা তছরুপ করা হয়। ছেলে-মেয়ে ও ভাগ্নে-ভাগ্নির নামে লন্ডনে ফ্ল্যাট কেনা হয় তখন আমাদের গভীর শ্রদ্ধায় মনে পড়ে সাইফুর রহমানের মতো মহিমান্বিত মানুষ যারা এ দেশের তহবিল সংগ্রহ করেছেন। জাতীয় সঞ্চয়কে বৃদ্ধি করেছেন। যার বিরুদ্ধে একটি টাকাও এদিক সেদিক করার অভিযোগ পাওয়া যায়নি।

Manual1 Ad Code

তিনি বলেন, সাইফুর রহমান আন্তর্জাতিকভাবেও সম্মানিত হয়েছিলেন। বিশ্বব্যাংক ও আইএমএরফর চেয়ারম্যান হয়েছিলেন। এটি যেনতেন মানুষ হতে পারেন না।

Manual4 Ad Code

খেলায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।

Manual8 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদস্য বকসী মিছবাউর রহমান, ফখরুল ইসলামসহ সাইফুর রহমানের পরিবারের সদস্যরা।