• ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ৭, ২০২৫
নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Manual3 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামে পানিতে ডুবে সাফওয়ান (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সাফওয়ান ওই গ্রামের লুৎফুর রহমান ও আখি বেগম দম্পতির একমাত্র পুত্র।

Manual7 Ad Code

রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টা দিকে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় পরিবারের অজান্তে সে বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবায় পড়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তার বাবা লুৎফুর রহমান ডোবায় ছেলের নিথর দেহ ভাসতে দেখতে পান।

Manual6 Ad Code

সেখান থেকে দ্রুত উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে এসআই অনিক পাল ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

Manual1 Ad Code

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।