• ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

গ্রেফতার নেই : সিলেটে ৩১ আগস্ট হরতাল

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৯, ২০১৬

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার ::::
সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে নগরীর জিন্দাবাজারে অনুষ্ঠিত সভায় বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে আগামী ৩১ আগস্ট বুধবার সিলেট মহানগরীতে ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতালের ডাক দেওয়া হয়েছে। ব্যবসায়ী করিম বক্স মামুনের খুনীদের গ্রেফতার করার দাবিতে এ হরতালের ডাক দিলেন ব্যবসায়ী নেতারা।
জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মকন মিয়ার সভাপতিত্বে ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. নাজমুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি আব্দুর রকিব শিকদার, সহসভাপতি মো. আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাদী পাবেল, আল হামরা মার্কেটের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির আহবায়ক আলী আহমদ কামাল, করিম উল্লা মার্কেটের সভাপতি কাওছার আহমদ, মধুবন মার্কেটের সাধারণ সম্পাদক আলা মিয়া, সহসাধারণ সম্পাদক আব্দুল আহাদ, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সহ-সাধারণ সম্পাদক শাহ আহমদুর রব, মহানগর সহ-সভাপতি আব্দুল আজিজ, সিটি সেন্টারের সাধারণ সম্পাদক হোসেন আহমদ, আম্বখানার সাধারণ সম্পাদক গোলজার আহমদ, আম্বরখানার ব্যবসায়ী আব্দুল মুক্তাদির মুক্তা, নেহার মার্কেটের সাধারণ সম্পাদক মো. আমজাদ আলী, জিন্দাবাজারের ইলেকট্রনিকস ব্যবসায়ী মো. আনিস, ব্রক্ষময়ীবাজারের সভাপতি আতিকুর রহমান, দরগাহ বাজারের সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু,  নিহত মামুনের বাবা আনোয়ার বক্স বুলু, চাচা বাবর বক্স, মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রিহাদুল হাসান রুহেল, এলিগ্যান্ট শপিং মলের আহবায়ক ফয়জুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ গলির সভাপতি মেহেদী কাবুল, সাধারণ সম্পাদক গোলাম মৌলা চৌধুরী ইমু, মহানগর প্রচার সম্পাদক শাহ টিপু সুলতান, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইমরুল, ব্লু ওয়াটারের সভাপতি সাহেদ আহমদ, আল মার্জানের আহবায়ক মাহমুদুর রউফ দুর্লভ, মিতালীর সভাপতি এটিএম খসরুজ্জামান, মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাদিকুর রহমান, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মো. লায়েক মিয়া, আব্দুস সামাদ তোহেল, নয়াসড়কের সাধারণ সম্পাদক হোসেন আহমদ।