‘‘ওসমানীনগরে আপন চাচাতো ভাইয়ের মধ্যে সংঘর্ষ’’ ‘‘ধারালো চাকুর আঘাতে গুরুতর আহত ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক মারুফ আহমদ’’

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৬
‘‘ওসমানীনগরে আপন চাচাতো ভাইয়ের মধ্যে সংঘর্ষ’’ ‘‘ধারালো চাকুর আঘাতে গুরুতর আহত ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক মারুফ আহমদ’’

Manual3 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি ::
ওসমানীনগরে আপন চাচাতো ভাইয়ের ধারালো চাকুর আঘাতে অপর চাচাতো ভাই মারুফ আহমদ গুরুতর আহত হয়েছেন। বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা যায় ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের রাউৎখাই গ্রামের মোশারফ আলীর ছেলে মসরু মিয়া এর পরিবারের সাথে তার আপন চাচা একই গ্রামের মারুফ আহমদ এর পরিবারের দীর্ঘদিন যাবৎ রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল ১৫/০৩/২০২৬ ইং তারিখ সকাল অনুমান ১১.০০ টার সময় কসরু মিয়া, রায়হান আহমদ, জাবেদ আহমদ, আব্দুল মুমিন, মসরু মিয়া মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মারুফ আহমদের ব্যক্তিগত জায়গায় জোরপূর্বক রাস্তা নির্মাণ কাজ শুরু করলে তিনি বাধা দেন। তখন তাদের সহিত মারুফ আহমদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মসরু মিয়া ধারালো চাকু দিয়া প্রাণে হত্যার উদ্দেশ্যে মারুফ আহমদের মাথার মধ্যখানে ও ডান বাহুতে ছেদ মারাত্মক কাটা রক্তাক্ত জখম করে। মারুফ আহমদের আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন আগাইয়া আসিলে মসরু মিয়া ও তাহার সঙ্গীয় সন্ত্রাসীরা হুমকি দিয়া বলে মারুফ আহমদের জায়গা দিয়াই তারা রাস্তা নির্মাণ করবে। কেউ বাধা দিলে লাশ ফেলে দেবে। এ ব্যাপারে মারুফ আহমদের পিতা আওলাদ আলীর সহিত যোগাযোগ করিলে তিনি বলেন রাস্তা নির্মাণে প্রতিবাদ করায় মসরু মিয়া দলবল নিয়া তাহার ছেলেকে প্রাণে হত্যার উদ্দেশ্যে আঘাত করিয়া গুরুতর জখম করেছে। তাহারা এ ব্যাপারে মামলা দায়েরে প্রস্তুততি নিচ্ছেন। তবে কসরু মিয়া, রায়হান আহমদ, জাবেদ আহমদ, আব্দুল মুমিন, মসরু মিয়া মোবাইলে বারবার ফোন করলেও তাহারা ফোন রিসিভ করে নাই। এ ব্যাপারে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহিত যোগাযোগ করিলে তিনি জানান মারামারির কথা শুনেছেন। তবে এ ব্যাপারে কেউ এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।