কদমতলীতে এপেক্স ক্লাব অব রোজ গার্ডেনের পিঠা উৎসব আগামী শনিবার

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০১৭

Manual7 Ad Code

আগামী ১১ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ টা থেকে শুরু হচ্ছে এপেক্স ক্লাব অব রোজ গার্ডেনের উদ্যোগে পিঠা উৎসব। দক্ষিণ সুরমার কদমতলীতে অবস্থিত মেট্রোসিটি প্রিক্যাডেট একাডেমী প্রাঙ্গনে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। পিঠা উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে দৈনিক শ্যামল সিলেট ও দৈনিক সিলেট সুরমা এবং সার্বিক সহযোগিতায় রয়েছে এক্সেল কোচিং হোম। পিঠা উৎসবে সবার উপস্থিতি কামনা করা হয়েছে। পাশাপাশি ঐই দিন সুবিধা বঞ্চিত নিরক্ষর মানুষের জন্য  রোজ গার্ডেন নাইট স্কুল নামে একটি সেবা কর্মসূচি উদ্ভোধন করা হবে। অনুষ্ঠান গুলোতে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন এপেক্স ক্লাব অব রোজ গার্ডেন এর সভাপতি এপেক্সিয়ান আবু হানিফ তুহিন। বিজ্ঞপ্তি।