রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বড়লেখায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

sylhetsurma.com
প্রকাশিত জুন ২৫, ২০২৬
রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বড়লেখায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

Manual8 Ad Code

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অপপ্রচার, গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বড়লেখা উপজেলা ও পৌর শাখা যুবদলের উদ্যোগে মঙ্গলবার দুপুরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

মিছিলটি বড়লেখা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে পথসভা ও অবস্থান কর্মসূচিতে মিলিত হয়।

পথসভায় সভাপতিত্ব করেন বড়লেখা পৌর যুবদলের আহ্বায়ক শফিকুজ্জামান শফিক।

Manual3 Ad Code

বড়লেখা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান ময়নুলের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মজনু খন্দকার, আব্দুল মুকিত ফাহিম, মুজিবুর রহমান ময়নুল ও আলিম উদ্দীন; সদস্য শামীম আহমদ; বড়লেখা সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল আহমদ; যুবনেতা সাকিব আহমদ ও রিপন চৌধুরী; পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নজমুল ইসলাম; ১ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ছায়াদ আহমদ, ৩ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক শামীম আহমদ এবং ৯ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ফয়জুর রহমান, বড়লেখা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম রিপন ও ফায়েক আহমদ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক ছানুয়ার হোসাইন তানভীর, যুগ্ম আহ্বায়ক মারওয়ান প্রমুখ। এসময় কলেজ ছাত্রদল নেতা মাহিন, সবুজ ও ফাহিম এবং পৌর ছাত্রদল নেতা রাহাত হাসান সামি ও মিয়াদ আহমদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

Manual1 Ad Code