সিলেটে ভাতিজার হাতে ফুফু খুন, ঘাতক আটক

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ৭, ২০১৭

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার
সিলেটের ওসমানীনগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার হাতে ফুফু খুনের ঘটনা ঘটেছে। নিহতের নাম- হবিরুন বেগম (৪৫)। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, গত ৬ মার্চ সোমবার রাতে উপজেলার ইশ্রাগড়াই মাঝপাড়ায় বাঁশের মুড়ি কাটা নিয়ে হবিরুন বেগমের সাথে তার ভাই আলাউদ্দিন এবং ভাইপো আসাদের সাথে কথা কাটাকাটি হয়। পরে পরিবারের অন্যান্য সদস্যরা মিলে হবিরুন ও তার ছেলে মিন্টু মিয়ার উপর হামলা চালায়। এ সময় ভাতিজা মিজানের ছুলফির আঘাতে হবিরুন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ছেলে মিন্টু মিয়া। পরে ঘটনাস্থল থেকে ঘাতক ভাতিজা মিজানকে আটক করে পুলিশ। এ ব্যাপারে ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, গত সোমবার রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় মিজান নামের একজনকে আটক করা হয়েছে। তিনি জানান, নিহত হবিরুনের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।