২০ জুয়াড়ির ২৯ দিন করে কারাদণ্ড

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ১৭, ২০১৭

Manual5 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার জিঞ্জির শাহ্‌ মাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ জুয়াড়িকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
শুক্রবার (১৭ মার্চ) বিকেলে ওই এলাকাটিতে অভিযান চালিয়ে ২০ জুয়াড়িকে আটকের পর ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃতদের প্রত্যেককে ২৯ দিন করে কারাদণ্ড প্রদান করেন দক্ষিণ সুরমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহেদ মোস্তফা।
দক্ষিণ সুরমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহেদ মোস্তফা ও দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্‌ মো হারুনুর রশীদ ২০ জুয়াড়িকে আটকের পর কারাদণ্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।