দক্ষিণ সুরমায় যুবকের আত্মহত্যা

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২১, ২০১৭

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমায় এক যুবক আত্মহত্যা করেছে। তার নাম- ইসলাম উদ্দিন ওরফে পল্লব (২২)। সে মোগলাবাজার থানার আলমপুর এলাকার পুতুলের পুত্র। পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে সোমবার দুপুর দেড় টার দিকে পল্লব ঘরের দরজা বন্ধ করে তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। গতকাল বেলা ৩ টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে মোগলাবাজার থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।