‘সোয়াত পাঠাও, সময় কম’ -আতিয়া মহল থেকে জঙ্গিরা (ভিডিওসহ)

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২৪, ২০১৭

Manual8 Ad Code

সিলেট সুরমা ডেস্ক :
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গি আস্তানা হিসেবে চিহ্নিত ‘আতিয়া মহল’ থেকে জঙ্গিরা পুলিশকে উদ্দেশ্য করে নানা হুঙ্কার দিচ্ছে। তারা পুলিশের উদ্দেশ্যে বলছে- “ সোয়াত পাঠাও, সময় কম। তোমরা আমাদের কিছু করতে পারবে না। আমরা আল্লাহর রাস্তায় আছি, তোমরা শয়তানের রাস্তায় আছো।” পুলিশ হ্যান্ড মাইকে জঙ্গিদের উদ্দেশ্যে আত্মসমর্পণের আহবান জানানোর পর জঙ্গি পুলিশের উদ্দেশ্যে এসব কথা বলে। উল্লেখ্য, শুক্রবার (২৪ মার্চ) ভোর রাত থেকে ‘আতিয়া মহল’ নামের ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডে বাড়িটি অবস্থিত। পুলিশ জানায়, অভিযান শুরু হবে এই বিষয়টি টের পাওয়ার পরপরই বাড়ির ভেতর থেকে জঙ্গিরা ‘আল্লাহু আকবর’ আওয়াজ তোলে। সকাল ৮টার দিকে বাড়ির ভেতর থেকে গ্রেনেডও ছুড়ে মারা হয়েছে। ‘আতিয়া মহল’ নামের পাঁচতলা বাড়িটির নিচ তলায় জঙ্গিরা অবস্থান করছে। তারা ঘরের বাইরে থেকে তালা ঝুলিয়ে রেখেছে বলেও পুলিশ জানিয়েছে। ওই বাড়িসহ আশপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে। ওই বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে।

Manual7 Ad Code

Manual4 Ad Code