সেনাদের লক্ষ্য করে জঙ্গিদের গুলি,বিষ্ফোরণ

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২৫, ২০১৭

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার ::  দক্ষিণ সুরমার  শিববাড়ি এলাকায় আতিয়া মহলে  সেনাবাহিনী সদস্যদের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় চলছে । সবশেষ খবর পর্যন্ত একটি বড় বিষ্ফোরণের শব্দ পাওয়া গেছে। এটি গ্রেনেড বলে ধারণা করা হচ্ছে। তবে সেনাবাহিনী সদস্যরা সতর্কতার সাথে এগুচ্ছেন। পাশাপাশি ভবনের বাইরে র‌্যাব,পুলিশসহ অন্যান্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছে। এ ছাড়া আতিয়া মহলে থাকা সকল বাসিন্দাদের উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে পাশে বিপুল সংখ্যাক মানুষ অবস্থান করছেন। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে সিলেট ফেঞ্চুগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। সাংবাদিকরাও নিরাপদ স্থানে রয়েছেন।