র‌্যাবের বোমা নিষ্ক্রীয়করণ দল জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ৩, ২০১৭

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’  র‌্যাবের বোমা নিষ্ক্রীয়করণ দলের সদস্যরা এসে পৌঁছেছেন।
সোমবার সকাল ৮টার দিকে তারা ঘটনাস্থলে উপস্থিত হলেও এখনও তাদের অভিযান শুরু হয়নি। তারা ‘আতিয়া মহল’ এলাকায় অবস্থান নিয়েছেন।
ধারনা করা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে হয়ত তাদের অভিযান বিলম্বিত হচ্ছে।
‘আতিয়া মহলে’ সম্প্রতি পরিচালিত জঙ্গি বিরোধী অভিযানে মোট ৪ জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছিলেন সেনাবাহিনীর কর্মকর্তারা। তাদের মধ্যে ২ জনের লাশ উদ্ধার করে পোষ্টমর্টেম শেষে নগরীর হযরত মানিক পীর (রঃ) এর কবরস্থানে দাফন করা হয়।
অপর দুই জঙ্গির শরীরে সুইসাইডাল ভেস্ট লাগানো আছে। তাছাড়া ভবনটিতে আরও তাজা বোমা থাকতে পারে  এমন আশংকায় লাশ দুটি উদ্ধার করতে র‌্যাব’র বোমা নিষ্ক্রিয়করণ দলের অপেক্ষায় থাকতে হয়।