সুবিদবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার আহত

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ৬, ২০১৭

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেটে দুর্বৃত্তদের হামলায় মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম তুষার গুরুতর আহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা ছাত্রলীগ কর্মী পলাশও। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকাল ৫টার দিকে নগরীর সুবিদবাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলার খবরটি নিশ্চিত করেছেন মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মান। তিনি আহত তুষারের সাথে হাসপাতালে আছেন বলে জানান।
জানা যায়, সুবিদবাজারস্থ তারাদিন রেস্টুরেন্টের সামনে থেকে আবদুল আলিম তুষারকে ধাওয়া করে বেশ কয়েকজন দুর্বৃত্ত। ধাওয়া করে তুষারকে ধরে ফেলে তাঁর ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তুষারকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ওসমানী হাসপাতালের জরুরী বিভাগে তিনি চিকিৎসাধীন আছেন। সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ জানান, তিনি হামলার খবর শুনেছেন। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।