৬০ লাখ টাকার বিদেশী সিগারেট আটক

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ২৯, ২০১৭

Manual4 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০ লাখ টাকার বিদেশী সিগারেটের চালান আটক করেছে শুল্ক গোয়েন্দারা। গতকাল শুক্রবার  দুপুর পৌনে ১ টার দিকে ঢাকা থেকে আসা বিজি-৬০১ ফ্লাইট সিলেটে পৌঁছানোর পর অবৈধভাবে আনা এই চালান আটক করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক প্রভাত কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাস্টমস বিভাগের সহযোগিতায় এই চালান আটকের পর যারা এই চালানের সাথে জড়িত তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
অপর এক সুত্র জানায়, আটক সিগারেটের চালানটি আবুধাবি থেকে ঢাকা হয়ে সিলেটে এসেছে। এই চালানের সাথে জািড়ত সন্দেহে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে সন্দেহভাজন দুজনকে আটক করেছে এপিবিএন।