গোয়াইনঘাটে কিশোরীকে কুপিয়ে হত্যা, ভাই আটক

sylhetsurma.com
প্রকাশিত জুন ৭, ২০১৭

Manual4 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :  সিলেটের গোয়াইনঘাটে কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে তার ভাই। ঘাতক ভাইকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
বুধবার (৭ জুন) সকাল ৮টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  নিহত কিশোরীর নাম তামান্না আক্তার (১৪)। সে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের আলীছড়া গ্রামের আবদুল হাসিমের মেয়ে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে তামান্নার সাথে ঝগড়া হয় ভাই তাজুল ইসলামের (২০)। এর জের ধরে বুধবার সকাল ৮টার দিকে তাজুল বাড়ির পাশে তামান্নাকে কুপিয়ে হত্যা করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান- ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আটক করা হয়েছে ঘাতক তাজুল ইসলামকে।