বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষায় নিজেকে গড়ে তুলছে অমর

sylhetsurma.com
প্রকাশিত জুন ১২, ২০১৭

Manual5 Ad Code

জাহার জাকির অমর ১২ থেকে পা দিয়েছে ১৩ বছরে। ৬ বছর বয়স থেকেই লেখাপড়ার পাশাপাশি বাবার প্রেরণায় বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষায় নিজেকে গড়ে তুলছে। দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক আদর্শে নিজেকে একজন ছাত্রলীগ নেতা এবং ভবিষ্যতে আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী হিসেবে দলের জন্য আমৃত্যু কাজ করার স্বপ্ন তার। সেই অমরের জন্মদিন ছিল গতকাল শনিবার। অমর মহানগর যুবলীগের সিনিয়র সদস্য ও মহানগর ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য জাকিরুল আলম জাকিরের ছেলে। বর্ণাঢ্য আয়োজনে শনিবার রাত ১২ টা ১ মিনিটে অমরের জন্মদিন পালন করা হয়। জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক সেলিম আহমদ সেলিম,জেলা যুবলীগ নেতা শামীম ইকবাল স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম কিবরিয়া মাসুক,মহানগর যুবলীগ নেতা এ্যাডভোকেট গিয়াস উদ্দিন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার,মহানগর যুবলীগ নেতা মাহফুজ হাসান তান্না, ১৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সেবুল আহমদ সাগর,২২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল চৌধুরী,১৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সুমেল,সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ,মহানগর ছাত্রলীগ নেতা নাহিদ রহমান সাব্বিরসহ বিভিন্ন ওয়ার্ডের যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যাক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস-বিজ্ঞপ্তি।