কোম্পানীগঞ্জে যুবকের লাশ উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত জুন ১২, ২০১৭

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার :   কোম্পানীগঞ্জে শামসির আলী (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোর ৫টায় উপজেলার পাড়ুয়া নোয়াগাও গ্রামের ইউনুছ আলী তার বাড়ির পেছনের বাঁশঝাড়ে ছোট একটি গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত শামসির আলী উপজেলার পাড়ুয়া নোয়াগাও গ্রামের আব্দুল মালিকের উরফে গরীব উল্ল্যার পুত্র।
এ ব্যাপারে ৮নং ওয়ার্ডের মেম্বার দুলা মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ইউনুছ আলী ফোন করে জানালে আমরা ঘটনাস্থলে যাই এবং সেখানে শামসির আলীর লাশ দেখতে পাই।
কোম্পানীগঞ্জ থানার এসআই পরিতোষ জানান, এটা আত্মহত্যা না খুন তা এখনো নিশ্চিত হয়নি, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুল মালিক উরফে গরিব উল্ল্যার পুত্র শামসির আলীর লাশ উদ্ধার করা হয়েছে।