ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা বাতিলের সুযোগ নেই

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ১৮, ২০২৩
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা বাতিলের সুযোগ নেই

Manual3 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সদ্য বাতিল হওয়া বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে(ডিএসএন) দায়ের করা মামলা বাতিলের সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।  জাতীয় সংসদে গণফোরামের সংসদ-সদস্য মোকাব্বির খানের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রশ্নোত্তরপর্ব এদিন টেবিলে উপস্থাপন করা হয়।

Manual1 Ad Code

আগের দিন বুধবার ডিএসএ আইনটি বাতিল করে সাইবার নিরাপত্তা বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর গেজেট হলে বিলটি আইনে পরিণত হবে। নতুন আইনে বলা হয়েছে, ডিএসএতে ইতোমধ্যে দায়ের করা মামলাগুলো চলমান থাকবে।

Manual6 Ad Code

মোকাব্বির খান তার প্রশ্নে জানতে চান বাতিল হওয়া ডিএসএ অপপ্রয়োগে যারা বিভিন্ন ধরনের হয়রানি, জেল-জুলুমের শিকার হয়েছেন; এখনো অনেকেই কারাগারে আছেন, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না-একই সঙ্গে বিষয়গুলো কীভাবে নিষ্পত্তি করা হবে, তাও আইনমন্ত্রীর কাছে জানতে চান তিনি।

জবাবে আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীন দায়েরকৃত মামলা বাতিল করার সুযোগ নেই এবং এ সংক্রান্তে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই আসে না। ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, আইনের অবস্থান হলো যেসব অপরাধ পুরোনো আইনে করা হয়েছে, সেই পুরোনো আইনে যে শাস্তি, সেই শান্তি অপরাধীকে আদালত প্রদান করবেন। আমাদের সংবিধানের ৩৫ অনুচ্ছেদে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ সংক্রান্ত যে বিধান রয়েছে তাতে উল্লেখ করা হয়েছে-‘অপরাধের দায়যুক্ত কার্যসংঘটনকালে বলবৎ ছিল, এইরূপ আইন ভঙ্গ করিবার অপরাধ ব্যতীত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাইবে না এবং অপরাধ সংঘটনকালে বলবৎ সেই আইনবলে যে দণ্ড দেওয়া যাইতে পারিত, তাহাকে তাহার অধিক বা তাহা হইতে ভিন্ন দণ্ড দেওয়া যাইবে না।’

Manual4 Ad Code

ডিএসএ বাতিল করে সাইবার নিরাপত্তা আইন করার বিষয়টি উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘সাইবার নিরাপত্তা আইনে রহিতকরণ ও হেফাজত সংক্রান্ত বিধান হিসাবে উল্লেখ করা হয়েছে যে, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীন দায়েরকৃত অভিযোগ ও তৎসংক্রান্ত অন্যান্য কার্যক্রম বা সূচিত কোনো কার্যধারা বা দায়েরকৃত কোনো মামলা বা আপিল যে কোনো পর্যায়ে অনিষ্পন্ন থাকলে ওই কার্যধারা বা আপিল এমনভাবে চলমান থাকবে যেন তা সাইবার নিরাপত্তা আইনের অধীন সূচিত বা দায়েরকৃত।’