• ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

মৌলভিবাজারে বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছোটভাই গ্রেপ্তার

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৬
মৌলভিবাজারে বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছোটভাই গ্রেপ্তার

Manual8 Ad Code

মৌলভিবাজারের কুলাউরার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী মহসিন মিয়াকে(৩২) গ্রেপ্তার করেছে পুলিশ । মহসিন আপন বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে পলাতক অবস্থায় দীর্ঘ ১৫ বছর প্রবাসে আত্মগোপনে ছিলেন বলে জানা যায়।

Manual6 Ad Code

আত্মগোপনের দীর্ঘ ১৫ বছর পর শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ধামুলী গ্রাম থেকে গ্রেপ্তার হয় মহসিন। তিনি ধামুলী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই আব্দুল আলীম, এসআই আল-আমিন এবং এএসআই আরিফুল ইসলামসহ পুলিশের একটি দল ধামুলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, ২০১০ সালে পারিবারিক বিরোধের জেরে মহসিন মিয়া তার আপন বড় ভাইকে হত্যা করে। ওই ঘটনায় দায়ের করা মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা প্রদান করেন। তবে মামলার পর থেকেই মহসিন পলাতক ছিলেন। গ্রেপ্তার এড়াতে তিনি প্রথমে কাতার এবং পরবর্তীতে পর্তুগালে পাড়ি জমান। দীর্ঘ সময় প্রবাসের আত্মগোপনের সময় কাটিয়ে সম্প্রতি দেশে ফিরলে পুলিশের নজরদারিতে আসেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা শনিবার (৩১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মহসিন মিয়া দীর্ঘ দেড় দশক ধরে পলাতক ছিলেন। তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code