সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৭, গত ২৪ ঘন্টায় দুই শিশুর মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত মে ১৮, ২০২৬
সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৭, গত ২৪ ঘন্টায় দুই শিশুর মৃত্যু

Manual4 Ad Code

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর বয়সই এক বছরের কম।

সোমবার (১৮ মে) সকালে সিলেট বিভাগীয় পরিচাল (স্বাস্থ্য)-এর কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্র জানায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। অপর শিশুটি মারা যায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

Manual7 Ad Code

এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। এর মধ্যে চার শিশুর শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে বলে জানানো হয়।

Manual7 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় ৩০০ রোগী চিকিৎসাধীন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছে প্রায় ৮০ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। যদিও গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ল্যাব-নিশ্চিত রোগী পাওয়া যায়নি। তবে একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৩ জন।

Manual6 Ad Code