সিলেটে এবার মাদক সেবন করিয়ে শিশুকে ‘ধর্ষণ’

sylhetsurma.com
প্রকাশিত জুন ২, ২০২৬
সিলেটে এবার মাদক সেবন করিয়ে শিশুকে ‘ধর্ষণ’

Manual5 Ad Code

সিলেটে শিশু ফাহিমাকে ধর্ষণ ও হত্যা নিয়ে আলোচনার মধ্যেই এবার মাদকসেবন করিয়ে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সিলেট রেল স্টেশন এলাকার একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে ওই শিশুকে ধর্ষণ করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Manual5 Ad Code

এই ঘটনায় রেল পুলিশ ওই শিশুকে উদ্ধার করে এবং পরবর্তীতে দক্ষিণ সুরমা থানা পুলিশ এই ঘটনায় জড়িত যুবককে মঙ্গলবার সকাল ৬টার দিকে কদমতলী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

এরআগে মঙ্গলবার (২ জুন) ভোর রাত ৪টার দিকে রেল স্টেশন এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে বলে স্থানীয়দের অভিযোগ।

Manual8 Ad Code

আটককৃত ব্যক্তির নাম লোদন (৩৫)। তিনি রেল স্টেশন এলাকার বসবাস করতেন এবং মাদকসেবী বলে জানায় পুলিশ।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, লোদন প্রায় নেশাগ্রস্ত অবস্থায় রেল স্টেশনে পড়ে থাকেন। মঙ্গলবার (২ জুন) ভোররাত আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটার দিকে তিনি এই ভবঘুরে ওই মেয়েকে ভুল বুঝিয়ে নিজের সাথে নিয়ে যান। প্রথমে মেয়েটিকে নেশাগ্রস্ত করে পরে ধর্ষণ করেন।

Manual7 Ad Code

পুলিশ জানায়, পরে স্থানীয়রা রেল পুলিশকে খবর দিলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। পরবর্তীতে রেল পুলিশ দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সকাল ৬টার দিকে থানা পুলিশ কদমতলী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান দিয়ে লোদনকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, ‘উদ্ধারকৃত ওই ১২ বছরের শিশুটি ভবঘুরে। এই ঘটনায় যারা অভিযুক্ত তারা মাদকসেবক। তারা সকলেই রেল স্টেশন এলাকায় রাতযাপন করেন। শিশুর অভিযোগের ভিত্তিতে রেল পুলিশের সহায়তায় আমরা একজনকে আটক করে আইনি ব্যবস্থা গ্রহণ করছি।

তিনি বলেন, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বাকিদের আটক করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Manual7 Ad Code