সিলেটে ‘চিহ্নিত ছিনতাইকারী’ গ্রেপ্তার

sylhetsurma.com
প্রকাশিত জুন ৬, ২০২৬
সিলেটে ‘চিহ্নিত ছিনতাইকারী’ গ্রেপ্তার

Manual3 Ad Code

সিলেট মহানগরীর কোতোয়ালী থানার সুরমা পয়েন্ট থেকে সুমন আহমদ (২৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual1 Ad Code

শনিবার (৬ জুন) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহনগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানাপুলিশ।

সুমন আহমদ নেত্রকোনার মদন থানার ত্রিপন (জয় বাংলাবাজার) এলাকার হেলাল মিয়া ও তহুরা বেগমের ছেলে। বর্তমানে তিনি সিলেট মহানগরীর শামীমাবাদ আবাসিক এলাকার লিচু মিয়ার কলোনির বাসিন্দা।

Manual4 Ad Code

পুলিশ জানায়, সুমন একজন চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় চুরি ছিনতাই বিভিন্ন অভিযোগে অন্তত ৭টি মামলা রয়েছে।

এছাড়াও সুমন ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত একাধিক মামলার সন্ধিগ্ধ আসামি।

Manual8 Ad Code

তাকে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. মনজরুল আলম।

Manual1 Ad Code