‘নারীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন’, শাবি শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৬
‘নারীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন’, শাবি শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

Manual3 Ad Code

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

Manual2 Ad Code

মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার বাঁধন (২১)। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকার বাসিন্দা। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এ শিক্ষার্থীর মৃত্যুতে সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Manual3 Ad Code

ওই শিক্ষার্থীর হপাঠী সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাতে মেসে থাকা অবস্থায় বিষপান করেন বাঁধন। প্রথমে বিষয়টি গোপন রাখা হলেও পরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।

Manual3 Ad Code

বাঁধনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইকবাল আহমেদ সিদ্দিকী। তিনি জানান, প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন, অন্য একটি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ও কলহের জেরে বাঁধন বিষপান করেছিলেন।