সিলেটে পুলিশের দৌড়ানি খেয়ে নদীতে ঝাঁপ, রিকশাচালক নিহত

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৬
সিলেটে পুলিশের দৌড়ানি খেয়ে নদীতে ঝাঁপ, রিকশাচালক নিহত

Manual6 Ad Code

সিলেট নগরের কানিশাইল এলাকায় অভিযানের সময় পুলিশের দৌড়ানি খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। জজ মিয়া পেশায় রিকশা চালক।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কানিশাইল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

মারা যাওয়া জজ মিয়া (৬০) সুনামগঞ্জের তাহিরপুর থানার বাদাঘাট এলাকার মৃত মৌলু মিয়ার ছেলে। তিনি নগরের শামিমাবাদ এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে কানিশাইল এলাকায় অনলাইন জুয়া বিরোধী অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ভয়ে জজ মিয়া নিকটস্থ সুরমা নদীতে ঝাঁপ দেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

এসব তথ্য নিশ্চিত করে সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল জাকির বলেন, কানিশাইল খেয়াঘাট এলাকায় অনলাইন জুয়ার আসরে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে নিহত জজ মিয়া ভয়ে নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

স্থানীয়রা জানান, জজ মিয়া হৃদরোগে আক্রান্ত ছিলেন। হৃদযন্ত্রের সমস্যাজনিত কারণে তিনি বেশ কয়েকবার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Manual3 Ad Code

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরও জানান, নিহত জজ মিয়া পেশায় একজন রিকশাচালক ছিলেন। বর্তমানে তার মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।