দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় ও মণ্ডপ পরিদর্শনে সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৬
দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় ও মণ্ডপ পরিদর্শনে সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী

Manual2 Ad Code

এক দিনের সফরে সোমবার (১৯ অক্টোবর) সিলেটে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সফরকালে তিনি জাতীয় পর্যায়ে সিলেট বিভাগের বিজয়ী প্রতিযোগীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগর ও সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

Manual8 Ad Code

বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিবের স্বাক্ষরিত সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।

Manual2 Ad Code

সফরসূচি অনুযায়ী, সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশে যাত্রা করবেন তিনি। বিকেল ৪টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর পৌঁছানোর কথা রয়েছে।

Manual7 Ad Code

এরপর বিকেল ৪টা ৩০ মিনিটে সিলেট সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জাতীয় পর্যায়ে সিলেট বিভাগের বিজয়ী প্রতিযোগীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন মন্ত্রী। এ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও সিলেটের বিভাগীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

Manual2 Ad Code

সন্ধ্যা ৬টায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগর ও সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। কর্মসূচিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিত থাকার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, রাত ৮টা ৩০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন মন্ত্রী।

মন্ত্রীর এ সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, বিভাগীয় ক্রীড়া সংস্থাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। সফরসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদেরও অবহিত করার কথা উল্লেখ রয়েছে।