সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৬
সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

Manual6 Ad Code

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৫ জনে। যাদের বেশিরভাগই শিশু।

Manual2 Ad Code

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ২ শিশুর মৃত্যু হয়।

তাদের বয়স দেড় বছর ও ৯ মাস। বাড়ি হবিগঞ্জ ও সিলেট জেলায়। চিকিৎসকরা জানান, তারা অপুষ্টিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল।

Manual4 Ad Code

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১১১ জন রোগী। সব মিলিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৪৪৭ জন।

চিকিৎসকরা জানান, হাম উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের বেশিরভাগেরই টিকা দেওয়া হয়নি। পাশাপাশি পুষ্টিহীনতা, হৃদরোগ, নিউমোনিয়া, জন্ডিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল তারা।

Manual6 Ad Code