১৩ সেপ্টেম্বর মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে

প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০১৬

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক:::::: ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

Manual3 Ad Code

ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্রের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, বাংলাদেশের আকাশে গতকাল শুক্রবার কোথাও ১৪৩৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ শনিবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামীকাল রোববার থেকে জিলহজ মাসের গণনা শুরু হবে। সে হিসাবে ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

Manual8 Ad Code