দক্ষিণ সুরমায় বাস চাপায় ইউপি সদস্যসহ নিহত ২

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০১৬

Manual2 Ad Code

শরীফ আহমদ,দক্ষিণ সুরমা : দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে সাতমাইল নামক স্থানে ঢাকাগামী হানিফ পরিবহনের চাকার নীচে চাপা পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- লালাবাজার ইউনিয়নের বাঘরখলা গ্রামের মকবুল মিয়ার ছেলে নবনির্বাচিত মেম্বার,যুব লীগ নেতা ইউনুছ আলী (২৫) ও দশহাল গ্রামের বাবুল মিয়ার ছেলে আব্দুস শহিদ (২৬) । দুজনেই ঘটনাস্থলেই মারা যায়। দক্ষিণ সুরমা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পরপরই ফরিদপুর পয়েন্টে বিক্ষুব্ধ জনতা হানিফ বাস আটক করে অগ্নিসংযোগ করে এবং ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। তখন সিলেট-ঢাকা মহাসড়কে যানজট সৃষ্টি হয়। দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। চালক পলাতক রয়েছে জানান।