বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৪, ২০১৬

Manual4 Ad Code

গোয়াইনঘাট সংবাদদাতা
জাফলংয়ে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)’র অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৮ বোতল মদ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সংগ্রাম বিওপির নায়েক মো: ফরিদ মিয়া উপজেলার সংগ্রাম সীমান্ত ফাঁড়ি এলাকার ১২৭৪ নং মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তর থেকে পরিত্যক্ত অবস্থায় এ মদগুলো উদ্ধার করেন। সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার নজরুল ইসলাম ভারতীয় মদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।