সিলেটের মদসহ মাদক ব্যবসায়ী দম্পতি আটক

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ৩, ২০১৬

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার
সিলেটের কোম্পানীগঞ্জ থানার চাটিবহর আত্রাটিলায় অভিযান চালিয়ে মদসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। এসময় আটককৃতদের কাছ থেকে ৫১৪ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সিলেট কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েছ আলম আটকের সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-০১ তারিখ-০৩/১১/২০১৬) দায়ের করেছেন এসআই রাশেদুল আলম খাঁন।