গোয়াইনঘাটে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১০, ২০১৬

Manual7 Ad Code

গোয়াইনঘাট সংবাদদাতা
গোয়াইনঘাটে পাশের বাড়ির পুকুরে ডুবে এক শিশু মৃত্যুবরণ করেছে। তার নাম মাহিয়া বেগম (২)। সে নন্দিরগাও ইউনিয়নের মিত্রিমহল গ্রামের আব্দুল হামিদের মেয়ে।  বুধবার দুপুর আড়াইটার দিকে মাহিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। পরে বিকাল সাড়ে ৩টার দিকে পাশের বাড়ির আফতার মিয়ার পুকুরে তার লাশ ভেসে উঠতে দেখা যায়। এ সময় মাহিয়ার মা-বাবা ও পরিবারের সদস্যদের মধ্যে কান্নার রোল উঠে। শোকে ভেঙ্গে পড়েন সবাই।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, শিশু পুকুরে পড়ে নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।