শাহ সুন্দর শাহ (রহ.) মাদরাসার দু’দিন ব্যাপী ওয়াজ মাহফিল শুরু

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১১, ২০১৬

Manual7 Ad Code

সিলেটের শাহপরান এলাকার খাদিম নগরের হযরত শাহ সুন্দর (রহ.) আরাবিয়া ইসলামিয়া মাদরাসার দুই দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে মাদ্রাসা প্রাঙ্গনে এ ওয়াজ মাহফিল শুরু হয়। দু’দিন ব্যাপী আয়োজিত ওয়াজ মাহফিল শনিবার বাদ ফজর শেষ হবে।
মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহবুব আহমদ ওয়াজ মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি কামনা করেছেন।
দু’দিন ব্যাপী এ মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন জাতীয় মসজিদ বায়তুল মোকারমের পেশ ইমাম হযরত মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ বাকী, কাজিরবাজার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, হযরত মাওলানা ফরীদ উদ্দীন, মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক, মাওলানা সাইদুর রহমান, মাওলানা আব্দুর রহমান ব্যানার্জী, মাওলানা আব্দুল কাদির, মাওলানা মুসতাক আহমদ সহ দেশের শীর্ষ আলেম উলামারা। বিজ্ঞপ্তি