বিজিবি’র অভিযানে ২০৮ বোতল ভারতীয় মদ জব্দ

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২২, ২০১৬

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার
কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার ২০৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি-৫)। সোমবার রাতে কালাইরাগ বিওপির হাবিলদার মো. জসিম উদ্দিন এর নেতৃত্বে একটি টহল দল উপজেলার ধলাইনদী এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ভারতীয় অফিসার চয়েজ ১৪১ বোতল, ম্যাকডুয়েলস ৪৪ বোতল এবং এসি ব্লাক ২৩ বোতল মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ১২ হাজার টাকা। এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত পিলার ১২২১/৮-এস হতে আনুমানিক ১৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ধলাইনদী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২০৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলে কাউকে আটক করা যায়নি।