জকিগঞ্জে মসজিদের মিনার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৮, ২০১৬

Manual6 Ad Code

জকিগঞ্জ  সংবাদদাতা :
জকিগঞ্জ পৌর এলাকার বসনপুর মসজিদের মিনার থেকে পড়ে ইব্রাহিম আলী ইবই মিয়া (৫৫) নামের এক শ্রমিক মৃত্যু বরণ করেছেন। জানা গেছে শনিবার বিকেলে মসজিদের মিনারে কাজ করার সময় অসাবধানবশত উপর থেকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা উদ্ধার করে জকিগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রয়েছে। রবিবার বেলা দুইটায় খলাছড়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। ইব্রাহিম মিস্ত্রীর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।