সিলেট ত্যাগ করলেন ডিআইজি মিজানুর রহমান (পিপিএম)

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২, ২০১৬

Manual1 Ad Code

এসএমপি, সিলেট রেঞ্জ এর ডিআইজি হিসেবে  দায়িত্ব পালন শেষে গতকাল সিলেট থেকে বিদায় মো: মিজানুর রহমান পিপিএম।
সর্বশেষ ২০১৪খ্রি: ২২ সেপ্টেম্বর সিলেট বিভাগে রেঞ্জ ডিআইজি হিসেবে যোগদান পূর্বক দায়িত্ব পালন করেন। তিনি সিলেট বিভাগে প্রায় ২ বছর ২ মাস দায়িত্ব পালন করেছেন। মো: মিজানুর রহমান সকল কর্মক্ষেত্রেই অত্যন্ত দক্ষতা, যোগ্যতা, সুনাম এবং সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ডিএমপিতে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলী হচ্ছেন।
বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন, জঙ্গী বিরোধী অভিযান, সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখা এবং আইন শৃংখলা রক্ষায় তার অবদান সিলেট রেঞ্জের সদস্যগন স্মরন করেন। আজ সকালে ডিআইজি, সিলেট রেঞ্জ অফিস, দুপুরে বিভাগীয় কমিশনার অফিস এবং বিকালে চার জেলার পুলিশ কর্মকর্তাগণ, সিলেট জেলা পুলিশ লাইন্সে তাকে বিদায় সম্বর্ধনা দেন।
কর্মকালীন সিলেট বিভাগে কর্মরত সকল সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন সিলেটবাসীর অকুন্ঠ সহযোগিতা ও রাজনীতিবিদদের সহযোগিতা চির স্মরণীয় হয়ে থাকবে। পবিত্র নগরীর মানুষকে সেবা করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেছেন। তার কর্মকালীন যদি কাউকে কথা দিয়ে মনকষ্টের কারণ হয়ে থাকেন তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন। তিনি সিলেটবাসীর প্রতি সালাম ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি