শাবিতে মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষার্থীসহ আহত ২

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০১৬

Manual7 Ad Code

শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় বহিরাগত যুবকের মোটরসাইকেলের ধাক্কায় রিক্সাচালকসহ এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বিশ^বিদ্যালয় গোলচত¦রের সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী ফারিয়া বিশ^বিদ্যালয়ের স্থাপত্য বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষাার্থী। আহতদের চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী প্রক্টর আলমগীর কবীর। বহিরাগত আহমেদ মোবাস্বির রাকিনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর জালালাবাদ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সে সিলেট নগরীর সুবিদবাজার এলাকার সাব্বির খানের ছেলে ও পাঠানটুলা জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল ওই বহিরাগত যুবক । তার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি।