৩ সন্তানের জননীর নেই খোঁজ

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০১৭

Manual3 Ad Code

দক্ষিণ সুরমা শিববাড়ী বাজার থেকে গত ২৯ জানুয়ারী রবিবার বিকেল মোছাঃ রুকসানা বেগম (৩০) নামের ৩ সন্তানের জননী নিখোঁজ হয়েছেন। তিনি মোগলাবাজার থানাধিন গোটাটিকর বন্দরঘাট এলাকার নজরুল ইসলামের স্ত্রী। নিখোঁজের ঘটনায় তার স্বামী নজরুল ইসলাম ১ ফ্রেব্রুয়ারী বুধবার মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন নং ১১৫৮। নজরুল ইসলাম জানান, রবিবার বিকেলে তার স্ত্রী রোকসানা বেগম কিছু কাপড় নিয়ে ইস্ত্রি করার জন্য শিববাড়ীবাজারে বিসমিল্লাহ টেইলার্সে যান সেখান থেকে তিনি আর বাসায় ফেরেননি। অনেক খোঁজাখুজিরপর তার সন্ধান না পাওয়ায় নজরুল ইসলাম মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরী করেন। নিখোঁজের সময় তার পরনে ছিলো সেলোয়ার কামিজ, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, মুখ গোলাকার, তিনি সিলেটী আঞ্চলিক ভাষায় কথা বলেন। বিজ্ঞপ্তি