দুপক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ৮, দুজনের অস্ত্রোপচার

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০১৭

Manual1 Ad Code

কোম্পানীগঞ্জে ফসলি জমিতে পানি সেচ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৮জন আহত হয়েছেন। গুরুত্বর আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আশংকাজনক অবস্থায় দুজন মিজান ও বাশিরের শরীরে জরুরী অস্ত্রোপচার করা হয়েছে। কোম্পানীগঞ্জের দক্ষিণ রনিখাই ইউনিয়নের দরাকুল ও মশক গ্রামের  মাঝামাঝি স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে । এসময় আহত হন বাশির আহমদ (৩০), মিজান (৩২), ছমরুন্নেছা (৪৫), ফারুক আহমদ (৩৫), আলিয়া বেগম (৩৫), সমছুল ইসলাম (৪২), মাহমদ আলী (৫০), তৈয়বুর রহমান (২৪) জফুর আলী (৬০)। সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। সংবাদদাতা