জৈন্তাপুরে ইয়াবাসহ আটক ১

sylhetsurma.com
প্রকাশিত মে ১৭, ২০১৭

Manual2 Ad Code

জৈন্তাপুর থেকে ২শ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা এখবর নিশ্চিত করেন। তিনি  জানান, বিকাল ৪টার দিকে জেলা গোয়েন্দা শাখার মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ বিশেষ অভিযানে সিলেট-তামাবিল মহাসড়কের শ্রীপুর এলাকা থেকে ২শ পিস ইয়াবাসহ খালিককে আটক করা হয়। খালিক ওই এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল।  তার বিরুদ্ধে জৈন্তাপুর থানায় মামলা করা হয়েছে। বিজ্ঞপ্তি