বোমা হামলায় নিহত ফাহিমের পিতা অসুস্থ : দোয়া কামনা

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ৩, ২০১৭

Manual5 Ad Code

জঙ্গীদের বোমা হামলায় নিহত অকাল প্রয়াত ছাত্রলীগ নেতা জান্নাতুল ফাহিমের পিতা দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ৪ নং কুচাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল আহমদ কাবুল অসুস্থ। রক্তশুন্যতাসহ শারীরিক বিভিন্ন রোগে ভোগছেন তিনি। সিলেট নগরীর স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা শেষে বর্তমানে তিনি কুচাইস্থ নিজ বাড়িতে অবস্থান করছেন। কামাল আহমদ কাবুলের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন পরিবারের সদস্যরা।  প্রেস-বিজ্ঞপ্তি।