কদমতলীতে ঐতিহ্যবাহী সিলেটি ব্র্যান্ড ‘মধুফুল’

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৪, ২০১৭

Manual4 Ad Code

সিলেটের ঐতিহ্যবাহী সিলেটি ব্র্যান্ড ‘মধুফল’র আরো একটি নতুন শাখা এখন কদমতলীতে। সিলেট জকিগঞ্জ সড়কের শাহজালাল সেতুর ওভারব্রীজ সংলগ্ন স্থানে সোমবার ‘মধুফুল’র নতুন শাখার শুভ উদ্বোধন হয়েছে । উদ্বোধণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী তৌফিক বকস্ লিপন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ‘মধুফুল’র চেয়ারম্যান কামরুল ইসলাম,কদমতলী শাখার পরিচালক আতাউল গণি খান,তানজির আহমদ চৌধুরী,গৌতম ধর,ব্যবসায়ী মাহমুদ খানসহ অন্যান্য অতিথিবৃন্দ। উদ্বোধণী অনুষ্টানের পূর্বে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মন্নান আজাদী। প্রেস-বিজ্ঞপ্তি।