অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুই সুন্দরী

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৯, ২০১৭

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও দীপিকা পাড়ুকোন। সম্প্রতি হাজির হয়েছিলেন মারাঠি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। যেখানে একসঙ্গে ক্যামেরাবন্দী হন তারা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে তাদের ছবিগুলো।

Manual7 Ad Code

শুক্রবার (২৭ অক্টোবর) মুম্বাইয়ের গোরেগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে মারাঠি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। যেখানে ঐতিহ্যবাহী পোশাক পরে হাজির হয়েছিলেন বলিউডের এই দুই সুন্দরী। ভারতের জনপ্রিয় ডিজাইনার সব্যসাচীর তৈরি করা নেটের শাড়ি পরেছিলেন দীপিকা। আর মাধুরীর পরনে ছিলো পিচ রঙের লেহেঙ্গা।

মাধুরী-দীপিকা ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অর্জুন রামপাল, অদিতি রাও হায়দারি, নানা পাটেকর, প্রিয়াঙ্কার মা মধু চোপড়া, শ্রেয়াস তালপাড়ে, আশুতোশ গোয়াড়িকরসহ প্রমুখ।

Manual2 Ad Code