বিজয় দিবসের প্রথম প্রহরে দক্ষিণ সুরমা জার্নালিষ্ট ক্লাব’র মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৭

Manual8 Ad Code

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে বাংলার শ্রেষ্ট বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দক্ষিণ সুরমা জার্নালিষ্ট ক্লাবের নেতৃবৃন্দ। স্বাধীনতার মহান শহীদদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে বিজয়ের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী পয়েন্টে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ  করেন দক্ষিণ সুরমা জার্নালিষ্ট ক্লাব’র প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্ঠা,সাপ্তাহিক বাংলার বারুদের নির্বাহী সম্পাদক সাংবাদিক বাবর হোসেন, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা জার্নালিস্ট ক্লাবের প্রতিষ্টাতা সদস্য ও সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সমাজসেবী ও আইটি ব্যক্তিত্ব এম এ মালেক, দক্ষিণ সুরমা জার্নালিস্ট ক্লাবের সভাপতি দৈনিক উত্তরপূর্বের স্টাফ রিপোর্টার রাশেদুল হোসেন সোয়েব, সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আহসান হাবিব, দক্ষিণ সুরমা জার্নালিস্ট ক্লাবের সহ-সভাপতি সাপ্তাহিক সিলেটের আলোর সহ-সম্পাদক কাজী জয়নুল হক, দক্ষিণ সুরমা জার্নালিস্ট ক্লাবের সহ-সভাপতি লন্ডন টাইমস্ এর সিলেট প্রতিনিধি আফরোজ খান, দক্ষিণ সুরমা জার্নালিস্ট ক্লাবের কোষাধ্যক্ষ সাপ্তাহিক সোনালী সিলেটের সম্পাদক ও প্রকাশক তাজুল ইসলাম,দৈনিক ভোরের পাতার প্রতিনিধি জাবেদ আহমদ এমরান, সাংবাদিক সোহেল আহমদ, ইত্যাদি নিউজ২৪ ডটকম’র সম্পাদক রায়হান আহমদ, সাংবাদিক কামাল আহমদ, সুমন আহমদ ও সাংবাদিক বাবর হোসেনের পুত্র রায়হান, প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।