বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত আগস্ট ১৫, ২০১৮
বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : জাতীয় শোকদিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৫ আগস্ট) সকাল ১০টা ৭ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

Manual3 Ad Code

বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে আজ সকাল ১০টায় হেলিকপ্টারে বঙ্গবন্ধুর সমাধিস্থলে পৌঁছান তিনি। এসময় প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনী গার্ড অব অনার দেয়া হয়। পরে প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।

Manual2 Ad Code

বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া সরকারি কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগস্ট সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসহ বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা।

১৫ আগস্টকে সামনে রেখে এ মাসের প্রথম দিন থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। এবারও সরকারিভাবে পালিত হচ্ছে দিবসটির বিভিন্ন কর্মসূচি। জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-স্ব কর্মসূচি পালন করবে। দিবসটিকে ইতোমধ্যেই সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।

Manual2 Ad Code