সিলেট ও মৌলভীবাজারসহ ২০ জেলায় জনসভা করবেন শেখ হাসিনা

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০১৮
সিলেট ও মৌলভীবাজারসহ ২০ জেলায় জনসভা করবেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক :  আসন্ন একাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রচারণার জন্য ২০ জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভা করবেন বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, বুধবার (১২ ডিসেম্বর) বিকালে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এবং কোটালীপাড়ায় পৃথক আরেকটি জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা।

Manual8 Ad Code

টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাতযাপন শেষে পরদিন বৃহস্পতিবার সড়কপথে মাওয়া হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর। ঢাকায় ফেরার পথে ফরিদপুরে দুটি এবং মুন্সীগঞ্জে একটি পথসভায় যোগ দিতে পারেন শেখ হাসিনা।

Manual7 Ad Code

এবার নির্বাচনী প্রচারণা উপলক্ষ্যে ২০টি জেলায় জনসভা এবং পথসভায় অংশ নিচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী। জেলাগুলোর মধ্যে রয়েছে— সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম, রংপুর, জয়পুরহাট, বগুড়া, নড়াইল, যশোর, বাগেরহাট, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রাজশাহী ও নাটোরসহ আরও বেশ কয়েকটি জেলা।

Manual7 Ad Code

পূর্বপশশ্চিমবিডি