সুনামগঞ্জে বাসচাপায় ঘটনাস্থলেই মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০১৯
সুনামগঞ্জে বাসচাপায় ঘটনাস্থলেই মৃত্যু

মৃত্যু

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সুনামগঞ্জে বাসচাপায় কটাই মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় দিরাই-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহত কটাই মিয়া উপজেলার শরীফপুর গ্রামের বাসিন্দা।

Manual1 Ad Code

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, কটাই মিয়া ব্যক্তিগত কাজে পাথারারিয়া বাজারের দিকে যাওয়ার জন্য দিরাই-সুনামগঞ্জ সড়ক পার হচ্ছিলেন।  এসময় সিলেট থেকে দিরাইগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual2 Ad Code