সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০১৯
সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

Manual7 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক সিনিয়র সাংবাদিক মো. শাহ আলমগীর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

Manual5 Ad Code

জ্যেষ্ঠ সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।   শোকবার্তায় জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল মরহুমের আত্মার শান্তি কামনা করেন।   তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Manual8 Ad Code

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বরেণ্য সাংবাদিক মো. শাহ আলমগীরের প্রয়াণে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।   বিশেষ করে দেশের সর্বস্তরের সাংবাদিকরা তাদের এক নিবেদিতপ্রাণ ও দায়িত্বশীল অভিভাবককে হারালেন।  এ শূণ্যতা পূরণ হওয়ার নয়।

Manual6 Ad Code