আওয়ামী লীগ নেতা ছয়েফ খানের ঈদ শুভেচ্ছা

sylhetsurma.com
প্রকাশিত জুন ৩, ২০১৯
আওয়ামী লীগ নেতা ছয়েফ খানের ঈদ শুভেচ্ছা

Manual3 Ad Code

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ২৭ নং ওয়ার্ডবাসী, সিলেট নগরবাসীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সমাজসেবী ও সংগঠক মো. ছয়েফ খান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে নিয়ে আসুক আনন্দের বার্তা।
পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিব, উচু- নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়।
হানাহানি, হিংসা,বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সস্প্রীতির চেতনা দান করে ঈদের উৎসব । পবিত্র রমজান আমাদের যে সংযম ও ত্যাগের শিক্ষা দেয় তা যেন প্রতিটা মানুষের জীবনে প্রতিফলিত হয়।
ধনী, গরীব নির্বিশেষে সকল মুসলমান যেন ঈদের আনন্দ সমান ভাবে ভাগাভাগি করে এ প্রত্যাশা করেন তিনি।
সকলের সুখ-শান্তি ও সমৃদ্ধি ও কামনা করেন তিনি । – প্রেস- বিজ্ঞপ্তি